প্লাস্টিকের চেয়ার ভাঙার দায়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তিরস্কার করলো অ্যারন ফিঞ্চকে। বিগ ব্যাশের ফাইনালে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে রান আউট হওয়ার পর ড্রেসিং রুমে ফেরার পথে ক্ষেপে গিয়ে এই কাণ্ড ঘটান শিরোপাজয়ী মেলবোর্ন রেনেগেডজের এই অধিনায়ক। টেলিভিশন ক্যামেরায় দৃশ্যটি ধরাও পড়ে। সিএ’র কোড অব কনডাক্ট অনুযায়ী তিনি লেভেল এক ধারাটি ভঙ্গ করেছেন। ফিঞ্চ নিজের দোষ বুঝতে পারায় কেবল তিরস্কার পেয়েই উের গেছেন। ফিঞ্চ জানিয়েছেন তিনি আবেগের বশে কাজটা করে ফেলেছেন। বললেন, ‘এটা শক্ত একটা সময় ছিল। আমরা রানটা বাড়িয়ে নিতে চাচ্ছিলাম। এই সময়ে উইকেট হারানো তো কোনো ভালো ব্যাপার নয়।’