কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের ঐতিহ্যবাহী কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পিরোজপুরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহা. ফজলে রহমান। এসএমসি’র সভাপতি মোঃ জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার খোন্দকার জসিম আহামেদ, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাবর তালুকদার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসকে. জাবিদ হোসেন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক লিটন কৃষ্ণ কর ও স্বপন বিশ্বাস।