পোল্যান্ড সীমান্ত থেকে শরণার্থীদের সরালো বেলারুশ

গত কয়েকদিন ধরেই পোল্যান্ড সীমান্তে অভিবাসী ও শরণার্থীদের অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলের রেষানলে ছিলো বেলারুশ। অবশেষে সেখান থেকে অভিবাসী ও শরণার্থীদের সরিয়ে নিয়েছে দেশটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, গ্রীষ্মের শুরু থেকে হাজার হাজার শরণার্থী ও অভিবাসী বেলারুশ-পোল্যান্ড সীমান্ত দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছে।

এমন ঘটনায় ইউরোপীয় দেশগুলোর অভিযোগ, মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে আসা মানুষরা ইউরোপে প্রবেশ করছে। তাদের সুযোগ করে দিচ্ছে বেলারুশ।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলারুশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আশ্রয়প্রার্থী অনেককেই একটি ওয়ারহাউসে সরিয়ে নেওয়া হয়েছে। খালি দেওয়া হয়েছে অস্থায়ী তাঁবু।

এক বিবৃতিতে পোলিশ সীমান্ত রক্ষাকারী বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, পশ্চিম বেলারুশ সীমান্তের শিবিরগুলো বৃহস্পতিবার সম্পূর্ণ খালি হয়ে পড়ে।

তিনি আরও বলেন, ‘এসব শিবির এখন খালি, অভিবাসীদের ট্রান্সপোর্ট-লজিস্টিকস কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এই কেন্দ্রটি ব্রুজগি সীমান্ত থেকে খুব বেশি দূরে নয়।’