ভক্তের হাত থেকে ফোন কেড়ে যা করলেন জন

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা জন আব্রাহাম। দেখতে কিছুটা রাগান্বিত দেখালেও মোটেও তিনি এমন না। যদিও নিন্দুকেরা বলেন, জন নাকি বদমেজাজি। ভক্তদের সঙ্গেও নাকি দুর্ব্যবহার করেন তিনি। তবে সে কথা এ বার নিজেই ভুল প্রমাণ করলেন জন। এক টুইট পোস্টে এমনই জানালেন তার এক ভক্ত। 

সেই টুইট পোস্টের মাধ্যমে জানা যায়, সাদামাটা কালো পোশাকে একেবারেই আড়ম্বরহীনভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন জন আব্রাহাম। তার সহকারীরাও ছিলেন তার সঙ্গেই। এসময় তার দুই ভক্ত বাইকে বসে ক্যামেরাবন্দি করার চেষ্টা করছিলেন জনকে। তা দেখে তাদের কাছে ছুটে আসেন জন। এর পর যা হলো তা চিন্তাও করতে পারেননি সে ভক্তরা। 

জানা যায়, জনকে দেখে বাইকে বসে ফোনের ক্যামেরা চালু করে তার ভিডিও করছিলেন সেই দুই ভক্ত। দূর থেকে গতি বাড়িয়ে হেঁটে এসে ফোনটি কেড়ে নেন জন। এর পর নিজেই হেসে ভক্তদের প্রশ্ন করলেন, “কেমন আছেন?” উত্তরের অপেক্ষা না করেই ক্যামেরার দিকে তাকিয়ে সকলের উদ্দেশে বললেন, “আপনারা কেমন আছেন?” এর পর সেই দুই যুবককে চিহ্নিত করে বলেন, “ওরা আমার বন্ধু।” এই সংক্ষিপ্ত বার্তা দিয়েই ফোনটি ফেরত দিলেন জন। এতেই বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে মেতে উঠেন সেই দুই ভক্ত। টুইট পোস্টে তারা লেখেন, “আপনি সত্যিই অসাধারণ। আমরা আপনাকে অনেক ভালোবাসি। 

চলতি মাসের ২৫ তারিখ মুক্তি পেতে যাচ্ছে জনের নতুন ছবি ‘সত্যমে জয়তে’। অ্যাকশন ঘরানার এই ছবিতে একই সঙ্গে তিন চরিত্রে অভিনয় করবেন জন।