মুশফিককে কারণ দর্শানোর নোটিশ

বিশ্বকাপের ব্যর্থতা, টি-২০ তে রুগ্ন পারফরম্যান্সের কারণে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলে জায়গা হয়নি মুশফিকুর রহিমের। নির্বাচকরা অবশ্য তাকে সম্মান দিয়ে বলেছেন, বাদ নয় টেস্টের প্রস্তুতির জন্য বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিককে।

কিন্তু সেটি মনে ধরেনি এ অভিজ্ঞ ক্রিকেটারের। সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্বাচকদের বিষেদাগার করেছেন তিনি। দৃঢ়ভাবে বলেছেন, তাকে বাদ দেওয়া হয়েছে। এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছেন মুশফিক।

শুক্রবার তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি। ডাকা হয়েছে শুনানিতে। বিসিবির বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, নির্বাচকরা তাকে সম্মান দিয়েছেন। কিন্তু তিনি তা ধরে রাখতে পারেননি। মিডিয়ায় তার কিছু মন্তব্য আমাদের নজরে এসেছে। তাই তাকে ডাকা হয়েছে।