ইত্তেফাক রিপোর্ট
কৃষি গবেষণায় উদ্ভাবিত জ্ঞান ও প্রযুক্তিকে প্রান্তিক চাষিদের কাছে পৌঁছানোর উপর এ খাতের উন্নয়ন অনেকাংশে নির্ভরশীল বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, উদ্ভাবিত নতুন প্রযুক্তির প্রকৃত ব্যবহার করতে হবে কৃষকের খামারে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম (এটুআই)-এর সাথে কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্ট কার্যক্রম বিষয়ক আলোচনা সভায় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এ কথা বলেন।