নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি: মুন্সীনগর উচ্চ বিদ্যালয়, পো: চুড়াইন, উপজেলা: নবাবগঞ্জ, ঢাকা-১৩২৫ এর জন্য সর্বশেষ সরকারি বিধি মোতাবেক শূন্যপদে একজন সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, সকল সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি ও মোবাইল নম্বরসহ আবেদনপত্র বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে সভাপতি বরাবর প্রেরণ করতে অনুরোধ করা হচ্ছে।               সিকে-৪৬৮

নিয়োগ বিজ্ঞপ্তি: সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারি বিধি মোতাবেক হাজী আব্দুর রহমান আব্দুল করিম ডিগ্রী কলেজ, কুড়ানিয়ারচর, নওপাড়া, মধুখালী ফরিদপুর-এ বাংলা, ইংরেজি, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, অর্থনীতি, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান ও সমাজকর্ম বিষয়ে স্নাতক শাখায় সৃষ্ট পদে ৩য় শিক্ষক পদে একজন করে শিক্ষক এবং স্নাতক শাখায় একজন সহকারী হিসাব রক্ষক নিয়োগ করা হবে। যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদেরকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)।   সিকে-৪৬৬