কিশোরগঞ্জ জেলার হোসেনপুর নতুন বাজার থেকে কুড়িঘাট মোড় পর্যন্ত ব্যস্ততম দুলেনের রাস্তার মাঝখানে রয়েছে অসংখ্য বৈদ্যুতিক খুঁটি। ঢাকাগামী বাস ও ছোট যানবাহন চলাচল করে একটি লেনে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এই দুর্ঘটনা এড়াতে রাস্তা থেকে পল্লিবিদ্যুতের খুঁটিগুলো দ্রুত স্থানান্তরের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শফিকুল ইসলাম শফিক, হোসেনপুর, কিশোরগঞ্জ