সারার আউটলেট এখন বনশ্রীতে

সম্প্রতি রাজধানীর বনশ্রীতে ‘সারা’ লাইফস্টাইলের নতুন আউটলেটের যাত্রা শুরু করেছে। শুরুতেই ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে বনশ্রীর এই আউটলেটটি। শীতকালীন পোশাকসহ ‘সারা’ লাইফস্টাইলের সকল পণ্যই পাওয়া যাচ্ছে। বনশ্রীর ব্লক ই-এর ১ নম্বর রোডের ৪৮ নং প্লটে (ফারাজী হাসপাতালের পাশেই) পাওয়া যাবে ‘সারা’র সকল পণ্য।

বনশ্রীতে সারা’র আউটলেটে পাওয়া যাচ্ছে শীতকালীন সব আয়োজন। সারা’র এবারের শীতকালীন সংগ্রহ থাকছে সকল বয়সী ক্রেতাদের জন্য। প্রাপ্ত বয়স্কদের পাশাপাশি সারা’তে আছে শিশুদের জন্য বিশেষ সংগ্রহ। শীতকালীন পোশাকের এই আয়োজনে থাকছে হাল্কা এবং ভারী শীতে পরার জন্য বিভিন্ন ডিজাইনের পোশাক। এছাড়াও ডেনিমের কিছু এক্সক্লুসিভ ডিজাইনের পোশাকও পাওয়া যাবে আউটলেটে।

স্নেটেক্সের লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ ২০১৮ সালের মে মাস থেকে কাজ শুরু করেছে। রাজধানীর মিরপুর-৬-এ ব্রান্ডটির প্রথম আউটলেট চালু করা হয়। এরপর বসুন্ধরা সিটিতে (লেভেল-১, ব্লক-এ এর ৪০ ও ৫৪ শপ) দ্বিতীয় ও মোহাম্মদপুরের রিং রোডে (বাড়ি নং-১৯ বি/৪ ও বি/ডি, ব্লক-এফ) তৃতীয় আউটলেটের উদ্বোধন করা হয়। আউটলেট ছাড়াও অনলাইনে সারার পোশাক অর্ডার করে বিনামূল্যে ঢাকার ভেতরে হোম ডেলিভারি পাওয়া যাবে। সারার ওয়েবসাইট www.saralifestyle.com.bd।