রংপুর অফিস
রংপুর সিটি করপোরেশনের মেয়র (রসিক) মো. মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, গত একবছরে রংপুর সিটি করপোরেশনের বর্তমান পরিষদের মাধ্যমে যে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে তাতে আমি নিজেও সন্তুষ্ট হতে পারিনি। গত মেয়র এর সময় বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য যে সকল টেন্ডার দেওয়া হয়েছিল তার মধ্যে প্রায় ১২টি কাজ ঠিকাদারের অবহেলার কারণে বন্ধ হয়ে গেছে। আমরা সেই সব ঠিকাদারকে চিহ্নিত করে তাদের কাজ স্থগিত করে দিয়েছি এবং রি-টেন্ডারের ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছি। গতকাল মঙ্গলবার রংপুর সিটি করপোরেশন চত্বরে বর্তমান পরিষদের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত নাগরিকদের মুখোমুখি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
রংপুর সিটি করপোরেশনের সচিব আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গির সভাপতিত্বে বক্তব্য রাখেন রসিক প্যানেল মেয়র সামসুল হক, মাহমুদুর রহমান টিটু, কাউন্সিলর মাহাবুব রহমান মন্জু, তৌহিদুল ইসলাম, মীর মোহাম্মদ জামাল, মহিলা কাউন্সিলর নাছিমা আমিনসহ প্রমুখ ।