দিনাজপুর অফিস
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, দিনাজপুরে একটি অর্থনৈতিক অঞ্চল করার প্রক্রিয়া চূড়ান্তের পথে। শিঘ্রই এটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি হলে ৩ থেকে সাড়ে ৩শ’ কল-কারখানা হবে এবং এতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। এছাড়াও জেলায় একটি আইটি পার্ক নির্মাণ করার প্রক্রিয়াও চলছে। যেখানে যুবকেরা তথ্য প্রযুক্তির জ্ঞান অর্জন করে উপাজর্নের পথ সৃষ্টি হবে। আমি দিনাজপুরের প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করতে চাই। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আরও উন্নত ও আরও ফ্যাকাল্টি করার ঘোষণাও দেন তিনি।
দ্বিতীয় বারের মতো জাতীয় সংসদের হুইপ মনোনীত হওয়ায় গতকাল মঙ্গলবার বিকেলে দিনাজপুরবাসীর দেয়া এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড়ময়দানে এই গণ সংবর্ধনার আয়োজন করা হয়।