অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৪৩ বাসকে এক লাখ ৭৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার (২৪ নভেম্বর) সংস্থাটির এনফোর্সমেন্ট শাখা থেকে এ তথ্য জানা গেছে।
বিআরটিএ জানায়, ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১১টি স্পটে ১০টি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এসব জরিমানা করা হয়।
২২০টি ডিজেল ও ৩৫টি সিএনজিচালিত মোট ২৫৫টি বাস-মিনিবাসে ভাড়ার বিষয় যাচাই-বাছাই করে ৪৩টি ডিজেলচালিত বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়।
ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিদর্শন করেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক মো. সরওয়ার আলম ও উপপরিচালক মো. হেমায়েত উদ্দিন।