নতুন সময়ে মাঠে গড়াবে দ্বিতীয় দিনের খেলা

আলোক স্বল্পতার কারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনের খেলা হয়েছে ৮৫ ওভার। টেস্ট ক্রিকেটে একদিনে খেলা হয়ে থাকে ৯০ ওভার। তাই প্রথম দিনের এই পাঁচ ওভার পুষিয়ে নিতেই দ্বিতীয় দিনের খেলা ১৫ মিনিট আগে শুরু হবে। সকাল ১০টার পরিবর্তে ৯টা ৪৫মিনিটে শুরু হবে খেলা।

প্রথম দিন শেষে বেশ ভালো অবস্থানে রয়েছে টাইগাররা। যদিও দিনের শুরুতে মনে হয়েছিল বাংলাদেশকে লজ্জা দিতে যাচ্ছে পাক বাহিনী।

তবে শেষ পর্যন্ত অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন দাসের অবিচ্ছিন্ন দুই শতাধিক রানের রেকর্ড জুটিতে বেশ ভালো অবস্থানে থেকে প্রথম দিন পার করলো বাংলাদেশ। দিন শেষে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটের বিনিময়ে ২৫৩ রান। এর মধ্যে ৮২ রানে অপরাজিত মুশফিক ও ১১৩ রানে অপরাজিত লিটন দাস। দুজনের ব্যাট থেকে এসেছে অবিচ্ছিন্ন ২০৪ রানের জুটি।