আড়াইহাজারে জমি নিয়ে সংঘর্ষ আহত ৪

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে  জমি নিয়ে  বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ ৪ জন  আহত হয়েছে। সোমবার  সন্ধ্যায়   উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতন কান্দার উত্তরপাড়া গ্রামে এই  ঘটনা ঘটে। জানা গেছে, শাহআলম নামে এক ব্যক্তি ২৭ বছর আগে প্রায় ২২ শতাংশ জমি ক্রয় করেন, সে জমিতে তার ভাগিনা ছানাউল্লাহ ঘর তুলতে গেলে একই এলাকার সুন্দর আলীর ছেলে সামসুল হক, আব্দুল হাই, মোশারফ, আমিনুল, জোনায়েত গং দাবি করেন এর মধ্যে ৬ শতাংশ জমি তারা ক্রয় করেছেন। এ নিয়ে তাদের মধ্য তর্কবিতর্ক হয়।  ছানাউল্লাহ ঘর উঠাতে গেলে প্রতিপক্ষ  বাধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শাহআলম বলেন, স্থানীয় মাতাব্বরা ফয়সালা করে দেওয়ার পরই আমার ভাগিনাকে ঘর উঠাতে বলি। সংঘর্ষে  আহত ছানাউল্লাহ,  ছোরাইয়া,  নয়নকে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, এই ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।