রংপুর অফিস
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির গতকাল রবিবার সন্ধ্যায় রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এনামুল হাবীবের নিকট থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, রংপুর মহানগর জাতীয় পার্টির যূগ্ম সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ও ছাত্র নেতা শরীফুল ইসলাম।