ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী নজরুল ইসলাম ছানাকে ৫ হাজার ৪৮ ভোটে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া) নজরুল ইসলাম রিতু।
আনারস প্রতীক নিয়ে নজরুল ইসলাম রিতু ৯ হাজার ৫৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম ছানা পেয়েছেন ৪ হাজার ৫২৯ ভোট। রিটার্নিং অফিসার মধুসুদন সাহা এ তথ্য নিশ্চিত করেন।
কালীগঞ্জ উপজেলার দাদপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম ঋতু। তিনি ঢাকা থাকেন। চার ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। ঢাকায় থাকলেও পরিবারের টানে প্রায়ই বাড়িতে আসেন। তার কষ্টার্জিত জমানো অর্থ দিয়ে গত ১৫ বছর ধরে জন্মস্থান দাদপুর গ্রামসহ ইউনিয়নবাসীর উন্নয়নে আর্থিক সহযোগিতা করছেন। এ পর্যন্ত তার এলাকায় দুইটি মসজিদ করেছেন। এলাকার কেউ অসুস্থ বা কন্যাদায়গ্রস্থ হয়ে তার কাছে গিয়ে কখনো বিমুখ হতে হয়নি।