রংপুরের ৩ উপজেলায় যারা জয়ী

রংপুরের কাউনিয়া উপজেলায় দ্বিতীয় ধাপে ইউনিয়ন নির্বাচনে রংপুরের কাউনিয়া উপজেলার ৬টি ইউনিয়নের ভোটের বেসরকারী ফল প্রকাশিত হয়েছে।

এসব ইউনিয়নের মধ্যে বালাপাড়ায় নৌকা প্রতিক নিয়ে মোঃ আনছার আলী, টেপামধুপুরে বিদ্রোহী প্রার্থী মটর সাইকেল প্রতিক নিয়ে মোঃ রাশিদুল ইসলাম, কূর্শায় বিদ্রোহী প্রার্থী আনরস প্রতিক নিয়ে আব্দুল মজিদ সরকার, সারাইতে নৌকা প্রতিক নিয়ে মোঃ আশরাফুল ইসলাম, শহিদবাগে ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে মোঃ আব্দুল হান্নান, হারাগাছে ইউনিয়নে আনারস প্রতিক নিয়ে রাজুআহম্মেদ বেসরকারী ভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

কাউনিয়া উপজেলার ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন মোট ৩১ জন। এদের মধ্যে আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ৬জন, জাতীয় পার্টির দুইজনসহ স্বতন্ত্র ১৭ প্রার্থী রয়েছেন। এছাড়া সংরক্ষিত মহিলা পদে৭৭ জন ও সাধারণ সদস্য পদে ২০০জন প্রতিদ্বন্ধিতা করছেন। এই ৬ ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৩৭ হাজার জন।

জেলার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে কুরেশ রায় জাসদের  মশাল প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন, ইকরচালী ইউনিয়নে মোঃ ইদ্রিসআলী বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন, আলমপুর ইউনিয়নে মোঃ রবিউল ইসলাম রাসেল বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন , সয়ার ইউনিয়নে সতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন ও কুর্শা ইউনিয়নে চেয়ারম্যান মোঃ আবজালুল হক সরকার নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন। 

উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যানপদে ৩০জন, সংরক্ষিত আসনে নারী সদস্য পদে ৭১জন ও সাধারণ সদস্য পদে ১৭৮জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের পাঁচ, জাতীয় পার্টির এক, ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঁচ, জাসদের এক ও স্বতন্ত্র ১৮ প্রার্থী রয়েছেন। এই পাঁচ ইউনিয়নে ৫৫ হাজার ৮৫২ জন পুরুষ এবং ৫৫ হাজার ১৫৬ জন নারী ভোটার রয়েছেন।

এছাড়া, সদর উপজেলার মমিনপুর ইউনিয়নে মোঃ মিনহাজুল আনারস ও খলেয়া ইউনিয়নে মোঃ মোত্তালেব সরকার ঢোল প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। রংপুরজেলা নির্বাচন কর্মকর্তা গত রাতে মোবাইল ফোনে ইত্তেফাককে বিষয় গুলো নিশ্চিত করেছেন।