প্রথমবারের মতো বাংলাদেশে আসছে বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশে আসছে বিশ্বের সর্বাধুনিক এয়ারক্রাফট বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮। দেশের বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা, আন্তর্জাতিক এয়ারক্রাফট লিজিং কোম্পানি এয়ারক্যাপ ও দি বোয়িং কোম্পানি এর যৌথ ঘোষণা অনুযায়ী শিগগিরই ইউএস বাংলা এয়ারলাইন্স এর বিমান বহরে যুক্ত হচ্ছে এই বিমান।

এছাড়াও শিগগিরই দুটি নতুন এটিআর ৭২-৬০০ মডেলের বিমান যুক্ত হতে যাচ্ছে ইউএস বাংলার বহরে।

গতকাল মঙ্গলবার এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ইউএস বাংলা। এতে ইউএস বাংলা এয়ারলাইন্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ, এয়ারক্যাপ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও চীফ কর্মাশিয়াল অফিসার ফিলিপ স্ক্রাগস, দি বোয়িং কোম্পানির পরিচালক আহসেন রাজপুতসহ ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।