এই মুহূর্তে বলিউডে চলছে বিয়ের মৌসুম। কয়েকদিন আগেই বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন রাজকুমার রাও -পত্রলেখা। বিয়ের আয়োজনে ব্যস্ত ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল জুটি। অন্যদিকে বিয়ের কথা পাকা হয়ে গিয়েছে রণবীর কাপুর-আলিয়া ভাটের। সম্প্রতি শোনা যাচ্ছে, দীর্ঘদিনের প্রেমিক সেলেব্রিটি ম্যানেজার বান্টি সাজদেহকে বিয়ে করতে যাচ্ছেন সোনাক্ষী সিনহা।
ইতোমধ্যে নাকি বিয়ের জন্য সম্মতি প্রকাশ করেছেন বলিউডের এই অভিনেত্রী ইতোমধ্যে নাকি বিয়ের জন্য সম্মতি প্রকাশ করেছেন। জানা গিয়েছে, ২০১২ সাল থেকে চলছে সোনাক্ষী সিনহা ও বান্টি সাজদেহর মন দেওয়া-নেওয়া। এই জুটিকে বহুবার বহু জায়গায় তাদের এক সঙ্গে ঘুরে বেড়াতে দেখা গেলেও কখনও প্রেমের কথা স্বীকার করেননি তারা।
সালমানের ছোট ভাই সোহেল খানের শালা বান্টি। তাই খান পরিবারের সূত্রেই সোনাক্ষীর সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। ‘দাবাং’ ছবির শুটিং চলাকালীনই সোনাক্ষি-বান্টির সম্পর্ক তৈরি হয়। ২০১৬ সালে শোনা গিয়েছিল তারা আলাদা হয়ে গিয়েছেন। পরে জানা যায় সম্পর্ককে দ্বিতীয় সুযোগ দিয়েছেন তারা।
বান্টি সাজদাহ ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিংয়ের ঘনিষ্ঠ বন্ধু। বেশ কয়েকবার পার্টিতে বিরাট ও যুবরাজের সঙ্গে দেখা গিয়েছে বান্টিকে।