অকেজো হয়ে পড়েছে জোয়ারা ইউপি পরিষদ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়ন পরিষদ ভবনটি জরাজীর্ণ হয়ে অকেজো হয়ে পড়েছে। ছাদের প্লাস্টার খসে পড়ার পাশাপাশি  বৃষ্টির পানি চুইয়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে আসবাবপত্র। 

ইউপি চেয়ারম্যান আমিন আহম্মদ চৌধুরী রোকন বলেন, পরিষদের জায়গাটি ব্যক্তি মালিকানাধীন। পরিষদের ভবনটি মেরামতের ব্যাপারে জেলা প্রশাসক ও এলজিইডিকে অবহিত করা হয়েছে। উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. জুনাইদ আবছার চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বরাদ্দ পাওয়া মাত্র জোয়ারা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ কাজ করা হবে।