দুই শতাধিক ডিজাইনার জ্যাকেটের চমক নিয়ে 'সারা'র শীত আয়োজন

শীত মানেই বাহারি শীতের পোশাক। সকালের মৃদুমন্দ শুষ্ক বাতাসে ভেসে আসা খড়কুটো কিংবা শুকনো পাতা পোড়ার ঘ্রাণ। এবার শীত তার আগমনী বার্তা বেশ আগেই দিয়ে ফেলেছে। তাই প্রস্তুতির কিছুটা অতিরিক্ত সময় হাতে মিলছে। আর শীতের পোশাক কেনার সময় স্বাচ্ছন্দ্য, দাম, মান, এবং ফ্যাশনের কথা ভাবাটা অসঙ্গত কিছু না। 

বাজারে এবার সারা প্রায় দুইশর বেশি ডিজাইনের শীত পোশাক নিয়ে এসেছে

শীতের পোশাক এখন শুধু শীত নিবারণই করেনা। সেইসাথে ফ্যাশনের চাহিদাও অনেকটুকু মিটিয়ে থাকে। সময়ের সাথেই তাল মিলিয়ে চলার ক্ষেত্রে নামি দামি সকল ব্র্যান্ড উঠেপড়ে লেগেছে। 

সারা সবসময়ই মানের বিষয়ে সতর্ক থেকেই পোশাক উৎপাদন করে থাকে

দেশের বাজারে সারা তেমনই একটি ব্র্যান্ড। বাজারে এবার সারা প্রায় দুইশর বেশি ডিজাইনের শীত পোশাক নিয়ে এসেছে। যেকোনো বয়সের ক্রেতাদের চাহিদা মেটানোর জন্যে সংখ্যাটা নেহাত ছোট নয়। হোক মৃদু আমেজের শীত কিংবা ভারি শীতের পোশাক, সারা আপনার জন্যে বিভিন্ন ডিজাইনের ম্যানজ এন্ড ওমেন্স বোম্বার জ্যাকেট, উইন্ড ব্রেকার, ব্লেজার, ফুল স্লিভস টি-শার্ট, ডেনিম জ্যাকেট, ডেনিম শাল, ডেনিম টপস এন্ড কুর্তি,  ম্যানজ এন্ড ওমেন্স কুইল্টেড ভেস্ট, ম্যানজ এন্ড ওমেন্স পাফার জ্যাকেট, বিভিন্ন রকমের হুডি, ম্যানজ ক্যাজুয়াল ব্লেজার, ফ্ল্যানেল শার্টস, ফ্ল্যানেল স্কার্ফ, কিডস পাফার জ্যাকেট এবং কিডস হুডিজ।

দেশের বিভিন্ন স্থানে সারার আউটলেট পাওয়া যাবে

সারা সবসময়ই মানের বিষয়ে সতর্ক থেকেই পোশাক উৎপাদন করে থাকে। একইসাথে বিভিন্ন বয়সের ক্রেতাদের রুচি কিংবা সমসাময়িক ট্রেন্ডের বিষয়ে সজাগ দৃষ্টি রাখায় খুব সহজেই ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করে। দেশের বিভিন্ন স্থানে সারার আউটলেট পাওয়া যাবে। এছাড়া অনলাইনে অর্ডার করতে সারার ওয়েবসাইট কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যোগাযোগ করার সুযোগও রয়েছে।