পিসিওএস মানে পলিসিস্টিক ওভারি সিস্টেম মূলত নারীদের হয়ে থাকে। এই সমস্যায় নারীদের হরমোনগত পরিবর্তন সহজেই নানাবিধ সমস্যায় ফেলতে পারে। এর মাঝে অনিয়মিত পিরিয়ড সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যা হলে মূলত খাওয়া দাওয়ায় বদল আনতে হবে। কিন্তু কিভাবে? সেটাই দেখে নেয়া যাক।
প্রথমে বিষয়টি বোঝা দরকার। পিসিওস হলে শুধু যে পিরিয়ডে সমস্যা হয় তা কিন্তু না। বরং চেহারাতেও নানাবিধ পরিবর্তন হয়ে থাকে। এই সমস্যা হলে এন্ড্রোজেন ক্ষরণ হতে শুরু করে। তাই মুখে ও শরীরে লোম বাড়তে থাকে। ব্রণ আর ছোপ ছোপ দাগের সমস্যা তো থাকেই।
এত সমস্যা দূর করার জন্যে খাদ্যাভ্যাস বদলানো খুবই জরুরী। চলুন জেনে কোন খাবার গুলো পলিসিস্টিক ওভারি সিস্টেমে যেসব খাবার এড়িয়ে চলা উচিত:
- ভাজাপোড়া একেবারেই খাওয়া যাবেনা। প্রচুর তেলজাতীয় খাবার এড়িয়ে চলুন।
- কোল্ড ড্রিংকস বা সফট ড্রিংকস খাওয়ার অভ্যাস থাকলে বাদ দিন। একেবারেই খাবেন না এমন না। মাসে বা সপ্তাহে একবার কোনো উপলক্ষে খাওয়া যায়।
- অতিরিক্ত শর্করা একেবারেই বাদ দিন। কেক, পেস্ট্রি সাদা রুটি আপনার উপকারের বদলে অপকার করবে।
- সাদা চিনি অথবা মিষ্টি যথাসম্ভব কমানো উচিত। এদের বদলে মিষ্টি ফল বা বাদাম খেতে পারেন।
- নিয়মিত সবজি খাওয়ার অভ্যাস করুন। এন্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।