অভিষেকের পর থেকেই বলিউডে ধীরে ধীরে নিজের অবস্থান ক্রমশ শক্ত করে নিয়েছেন কৃতী শ্যানন। বর্তমানে তাকে বি-টাউনের শীর্ষ অভিনেত্রীদের একজন হিসেবেই বিবেচনা করা হয়। চলতি বছর মুক্তি পাওয়া ‘মিমি’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি বেশ প্রশংসাও কুড়িয়েছেন। সেটিরই জনপ্রিয় একটি গান নিয়ে নতুন করে আবারও আলোচনায় বলিউড সুন্দরী।
না, তিনি কোনো পুরস্কার পাননি। বরং সিনেমাটির ‘পরম সুন্দরী’ গানের জন্য বিপদে আছেন কৃতী শ্যাননের এক ভক্ত। পরম ছায়া নামের ওই ভক্তের জীবন না কি তছনছ এই গানটির কারণে।
ঘটনাটি নিয়ে রীতিমতো কৃতী শ্যাননকে দোষারোপ করেছেন পরম ছায়া! এক টুইটে বলিউড সুন্দরীর কাছে কারণ জানতে চেয়ে তিনি বলেন, ‘শিশু বয়সে স্কুলে থাকার সময় আমার নাম নিয়ে কখনই কোনো সমস্যায় পড়তে হয়নি। এমনকি কেউ আমার নাম নিয়ে কটাক্ষ করলেও আমি রাগান্বিত হতাম না।
কিন্তু যখন থেকে কৃতী শ্যাননের ‘পরম সুন্দরী’ গানটি মুক্তি পেয়েছে, তখন থেকেই অন্তত এক হাজারেরও বেশি বার আমি কটাক্ষের শিকার হয়েছি। কেন আপনি এমনটি করলেন কৃতী শ্যানন? কেন আমার জীবনটাকে তছনছ করে দিলেন?’
পরে অবশ্য সেই টুইটের জবাব দিয়েছেন কৃতী। প্রথমে অনেকগুলো হাসির ইমুজি দিয়ে মিষ্টি করে ক্ষমা চেয়েছেন। টুইটে লিখেন, ‘ওপস! দুঃখিত...।’
আর এই এক টুইটেই যেন হলে গেলো পরমের মন। তিনি অপর এক টুইটে লিখেন, ‘আমার ব্যথা কিছুটা হলেও কমলো। আপনার ক্ষমা চাওয়ার ভঙ্গি দারুণ।’
As a kid nothing ever bothered me in school. I wasn't angry on anyone who teased my last name or my name itself.
Since the time Kriti Sanon's Param Sundri dropped, I have been bullied by the song atleast 1000 times already.
Why did you do this @kritisanon
Why ruin my life