চায়েও আজকাল ভেজালের আনাগোনা। যে চায়ের কাপ হাতে সতেজ একটি দিন শুরু করি আমরা, সেই চায়েও যখন ভেজাল ঢুকতে শুরু করে তখন কপালে চিন্তার ভাজ পড়াটা অস্বাভাবিক কিছু না।
চায়ের রকম ফেরে আজকাল স্বাস্থ্যকর গ্রিন টি থেকে শুরু করে কড়া দুধ চিনির হাজার রকমের চা মিশে আছে বাঙালি মনেপ্রাণে। এই অসম্ভব ভালোবাসার পানীয়টি যে হতে পারে ভেজাল পণ্যের তৈরি, সেটি হয়তো কারো মাথাতেই আসে না।
অথচ দীর্ঘ দিন ক্ষতিকর রাসায়নিক উপাদান মেশানো নিম্নমানের চা পানে হতে পারে কঠিন অসুখ। তাই এই বিষয়ে অবশ্যই বিশেষ সতর্কতা প্রয়োজন। চলুন জেনে নেই, কিকরে খুব সহজেই চিনবেন ভেজালমুক্ত চা।
- প্রথমেই একটি ফিল্টার কাগজ প্রয়োজন হবে। ফিল্টার কাগজের ওপর অল্প চায়ের পাতা ছড়িয়ে দিতে হবে।
- এবারে কাগজটি সামান্য পানি ছিটিয়ে ভিজিয়ে নিতে হবে।
- ভিজে গেলে কিছুক্ষণ পর কাগজটিকে ভালো করে ধুয়ে নিতে হবে।
- এবারে কাগজটি আলোর সামনে ধরে কাগজে পড়া দাগ গুলো পর্যবেক্ষণ করতে হবে।
- যদি চা ভেজাল হয় তাহলে কাগজের উপর কাল বা খয়েরি দাগ পড়ে যাবে। আর আসল হলে এতে কোন প্রকার দাগই পড়বে না।