পরিবারসহ ভিকি কৌশালের বাড়িতে গেলেন ক্যাটরিনা‍!

বলিউড অভিনেতা ভিকি কৌশাল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বহুল আলোচিত বিয়ের যজ্ঞ শুরু হয়ে গেছে। সেটিরই অংশ হিসেবে রবিবার (৫ ডিসেম্বর) রাতে হবু বরের বাড়িতে গিয়েছেন ক্যাটরিনা ও তার পরিবার।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, রবিবার রাতে ক্যাটরিনা কাইফ, মা সুজান টারকোট ও তার সহোদররা ভিকির বাড়িতে যান। একটি আকর্ষণীয় সাদা শাড়ি পরিধান করেন ক্যাট।

গাড়িতে পেছনের সিটে ক্যাটরিনা কাইফ। ছবি: সংগৃহীত

তার আগে দিনের শুরুতে, বোন ইসাবেলা কাইফের সঙ্গে জিমে যান হবু বধু। এরপর মুম্বাইয়ের একটি ক্লিনিকেও তাকে দেখা গেছে।