মুহম্মদ আনিসুল হক
২১ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার
আজ ৯ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ এবং ১৫ জমাদিউস সানি ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৪০ মিনিটে এবং সূর্যাস্ত ৬-০০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৭। শুভবার: সোমবার ও বৃহস্পতিবার। শুভ রত্ন:পোখরাজ ও এমিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
ধর্মীয় কাজে আনন্দবোধ করতে পারেন। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। কারো সঙ্গে মতানৈক্যে জড়ানো ঠিক হবে না।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সমৃদ্ধি আসতে পারে। মন ভালো থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। শিল্প সংস্কৃতির প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। পথ চলাচলে সতর্ক থাকুন। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
বেহাত হওয়া সম্পদ উদ্ধারের প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন। প্রাপ্ত সংবাদের ওপর নির্ভর করতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। তবে দুপুরের পর শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা গ্রহণ করুন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। মনের গভীরে লালিত কোনো আশা পূরণ হতে পারে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সামাজিক সংকট এড়িয়ে চলার চেষ্টা করুন। রিপুকে সংযত রাখুন। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। তীর্থযাত্রা হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক ভালো নাও যেতে পারে। আপনার নামে কোনো অপবাদ রটার আশঙ্কা আছে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। জ্ঞাতি শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সকলের প্রতি সদাচরণ করার চেষ্টা করুন।