ওজন কমানোর ৩ সহজ টিপস 

যাদের ওজন বেশি তাদের কত কিছুই না করতে হয় ওজন নিয়ন্ত্রণে রাখতে কিংবা কমানোর জন্য। নিয়ম মনে খাওয়া, শরীরচর্চাসহ নিত্যনতুন প্রচেষ্টার অন্ত নেই, শুধু একটাই চাওয়া, ওজনটা যেন কমে। 

এমন তিনটি টিপস মেনে চলতে হবে যেগুলো আপনাকে সঠিক ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে এবং মনের আনন্দে খাওয়াদাওয়াও ঠিকঠাক করতে পারবেন। এতে ওজন কমানো নিয়ে অহেতুক ভোগান্তিও থাকবে না। মনে রাখবেন কার্বোহাইড্রেট বা শর্করা এবং ক্যালরি সঠিক মাত্রায় শরীরে থাকাটাও খুব প্রয়োজন।   

ওয়েট ট্রেনিং করা খুব দরকার। কারণ এটি মেটাবলিজম বাড়াতে সাহায্য করে

প্রথমেই, ওয়েট ট্রেনিং করা খুব দরকার। কারণ এটি মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। ফলে শরীরের মাসেল গ্রোথ হরমোনের প্রভাব বাড়তে থাকে এবং চর্বির পরিমাণ কমতে থাকে।  

দ্বিতীয়, অল্প সময়ের জন্য উপোস থাকা কিংবা খাবার না খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব একটা খারাপ না। পরিমাণে বেশি খাবার খাওয়ার পর অথবা হেলদি খাবারের পর হজম হতে দিতে হয়, মানে সময়ের বিরতি দরকার। এতে ক্ষতি কিছুই হয়না বরং ডিটক্স হওয়া শরীরের পক্ষে ভালো। এবং শরীরের সারকাডিয়ান রিদম ভালো থাকে, সঠিক সময়ে ঘুমও হয়। 

প্রতিদিনের খাবারে প্রোটিন খাওয়া খুব জরুরি। এতে ওজন নিয়ন্ত্রণে থাকবে

তৃতীয়, প্রতিদিনের খাবারে প্রোটিন খাওয়া খুব জরুরি। এতে দীর্ঘসময় পেট ভর্তি থাকে। ফলে বেশি পরিমাণে খাবার খেতে হয় না। খিদে কম পেলে আপনারই ভালো। বিশেষ করে যারা ওজন কমাতে চান, তাদের খিদে কম পেলে কম খেত হবে। এতে ওজন নিয়ন্ত্রণে থাকবে।