ফেসবুক হতে আয় করার বই ‘ইনকাম@ফেসবুক’

ফেসবুক হবে প্রধান ইনকাম সোর্স। ফেসবুক ব্যবহার করতে পারে না, বর্তমান পৃথিবীতে এরকম মানুষ খুব কম পাবেন। ফেসবুক ব্যবহারে বিরক্তি কখনই সৃষ্টি হবে না। নেশার মতো ব্যবহার করছে সবাই। ফেসবুক ব্যবহার করে বাংলাদেশেই বর্তমানে প্রচুর মানুষ ইনকাম করছে। তাদের ফেসবুকের নেশাটা মূল্যবান সময় নষ্ট করছে না। বরং নিয়ে আসছে প্রচুর টাকা, যা দিয়ে চলছে তার পুরো পরিবার। এমনকি অনেক বড় বিজনেস চলছে ফেসবুকের উপর নির্ভর করে। সেজন্য সেই বিজনেস অফিসে ফেসবুকের উপর দক্ষ ব্যক্তিকে নিয়োগ দেওয়া হচ্ছে। যাদের বেতন দেওয়া হচ্ছে ১০-৪০হাজার টাকা। আবার এদেশেরই অনেক মেয়ে বাহিরে চাকরি করতে পারছেনা দেখে ফেসবুককে ব্যবহার করে ঘরে বসেই ইনকাম করছে এবং যার মাধ্যমে পরিবারের আয়ের প্রধান উত্স হয়ে উঠেছে।  

কীভাবে করা যাবে ফেসবুক হতে আয়, ফেসবুক হতে আয় করার জন্য কিভাবে দক্ষ হতে হবে, কোন কোন মাধ্যমগুলোতে আয় করা যাবে, বিস্তারিত সকল কিছু হাতে কলমে শিখানোর মতো করেই বই লিখেছেন মো. ইকরাম। বইটি একুশে গ্রন্থমেলা’ ২০১৯ এ বের হয়েছে। বইটি বাংলা প্রকাশের প্যাভিলিয়ন-৪ এ পাওয়া যাবে। বইটির মূল্য নির্ধারন করা হয়েছে ২০০টাকা। বইটির অনলাইন পরিবেশক বইবাজার.কম। অনলাইনে অর্ডার করতে হলে  http://bit.ly/incomefb19 এই ঠিকানায় প্রবেশ করুন।