সিরাজগঞ্জে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্ত্রী পলাতক

সিরাজগঞ্জের সলঙ্গায় পারিবারিক কলহের জেরে শামীম হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী শিরিন খাতুনের (৩৫) বিরুদ্ধে। নিহত শামীম হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া পূর্বপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শিরিন পলাতক রয়েছে বলে জানা যায়।

সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) জাকারিয়া হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত শামীমের মরদেহ বাড়িতে পড়ে থাকতে দেখেন তারা। তবে তার স্ত্রী শিরিনকে বাড়িতে পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে শিরিন পালিয়ে গেছে। তিনি আরও জানান, নিহতের মাথায় ধারালো বটি-দায়ের গভীর আঘাত রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে পারিবারিক কলহের জের ধরে স্বামীকে বটিদা দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে গেছে স্ত্রী। নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।