হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের লাখাইয়ে কাছম আলী নামে এক কৃষককে হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন লাখাই সদর ইউনিয়নের সুবিধপুর গ্রামের ফকির চানের ছেলে ফারুক মিয়া (৫৫) ও করিম মিয়ার ছেলে আজিজুল মিয়া (৩০)। মামলার অপর ১৩ আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৫ সালের ৭ মার্চ দন্ডিতরা কাছম আলীকে মারপিট করলে তিনি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় তার স্ত্রী ফাহিনা বেগম বাদী হয়ে ১৫ মার্চ লাখাই থানায় একটি মামলা দায়ের করেন।