লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে বুধবার ভোররাতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের আটিয়া বাজার এলাকার মাছ ব্যবসায়ী আবুল কালামের বড় ছেলে হান্নানের সঙ্গে ছোট ছেলে আবদুল মান্নানের পারিবারিক বিরোধের জেরে খুনের এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই মান্নানকে আটক করা হয়েছে। তবে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করছে নিহতের বাবা আবুল কালাম ও সদর থানা পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত আবদুল মান্নানকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।