৪৭ পেরিয়েও লাবণ্যময়ী কাজল, জানুন রূপরহস্য

আজকাল ত্রিশের কোঠা পার হলেই চোখের নিচে কালি, কপালে, গলায় ফুটে ওঠতে থাকে বয়স বাড়ার চিহ্ন। সতেজতা হারায় ত্বক, বলিরেখা স্পষ্ট থেকে স্পষ্টতর হয়। কিন্তু ঠিক বিপরীত অবস্থা দেখা যায় বলিউড তারকাদের স্নিগ্ধ চেহারায়।

স্নিগ্ধ চেহারার কাজল কোটি কোটি দর্শকের প্রিয়

তাদের বলিরেখাবিহীন ঝকঝকে মুখ-চোখের প্রতি আকর্ষণ কমবেশি সবার। অনেক তারকাই আছেন যাদের পঞ্চাশের কাছাকাছি হলেও বয়স তেমন করে থাবা বসাতে পারেনি শরীরে। তাদের মধ্যে অন্যতম বলিউড সুন্দরী কাজল।

প্রায় তিন দশক ধরে পর্দায় নিজের অভিনয়ের জাদু দিয়ে মুগ্ধ করে রেখেছেন কাজল

প্রায় তিন দশক ধরে পর্দায় নিজের অভিনয়ের জাদু দিয়ে মুগ্ধ করে রেখেছেন শত কোটি দর্শকদের। কিন্তু অভিনয়ের দক্ষতার সঙ্গে সঙ্গে এই সাতচল্লিশ বছর বয়সেও তার চেহারার ঔজ্জ্বল্য কিন্তু অবাক করার মতো! 

কাজলের ত্বকের ঔজ্জ্বলের পেছনে আছে তার রূপরহস্য

নিজের রূপচর্চার রুটিন প্রসঙ্গে কাজল নিজেই বলেছেন, ‘বলিরেখা দেখা দিতে থাকলে চামড়া হারিয়ে ফেলে তার নিজস্ব সতেজতা। ফলে ত্বক নিয়ে আমি বরাবরই বিশেষ সচেতন। শরীর ডিটক্সিফাই করার জন্য দিনে অন্তত আট গ্লাস পানি আমায় পান করতেই হয়। এ ছাড়া প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখে ক্রিম লাগাতেও কখনো ভুলে যাই না’।

প্রতিদিন শরীরচর্চা ও নিয়ম করে ঘুমানোর পাশাপাশি কাজল অন্তত ৮ গ্লাস পানি পান করেন

রূপালি পর্দার তারকাদের সকলকেই শরীরচর্চা এবং সুষম খাদ্যের প্রতি বিশেষ খেয়াল রাখতে হয়। কাজলও এর ব্যতিক্রম নন। জিমে গিয়ে নিয়মিত ঘাম ঝরাতে হয় তাকেও। নিয়মিত ব্যয়াম এবং দিনে অন্তত আট ঘণ্টা ‌ঘুম—তার রুটিনে থাকবেই থাকবে। এই সব নিয়ম প্রতিদিন মেনে চললে আপনার চেহারাতেও তারুণ্যের ঔজ্জ্বল্য হবে দীর্ঘস্থায়ী, এ কথা নিঃসন্দেহে বলা যায়।