বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকিউরমেন্ট বিভাগে লোকবল নিয়োগ দেবে।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।
পদের সংখ্যা: নির্ধারিত না।
আবেদন যোগ্যতা: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক পাস থাকতে হবে। এমবিএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে ৩-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মৌখিক ও লিখিত ভাবে বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শীতার পাশাপাশি অফিস অ্যাপ্লিকেশনের কাজে দক্ষতা থাকতে হবে।
বিভিন্ন প্রজেক্টর সুপারভিশন করার পাশাপাশি নির্ধারিত তারিখের মধ্যে কাজ সম্পন্ন করতে জানতে হবে। যোগাযোগে দক্ষতা থাকতে হবে। গুগল অ্যানালিটিক্স বিষয়ে জানাশোনা থাকতে হবে। চূড়ান্ত ভাবে নির্বাচিত হলে বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়াও ভালো সম্মানী, স্বাস্থ্য বিমা, ক্যারিয়ার ডেভেলপমেন্টসহ অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুসারে প্রদান করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ: ১৪ ডিসেম্বর, ২০২১