চাঁদপুুর প্রতিনিধি
মেঘনা নদীর মুন্সিগঞ্জ এলাকায় যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী ও ইমাম হাসান লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। এতে করে ইমাম হাসান লঞ্চের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বুধবার সকাল ৬টায় ঢাকা সদরঘাট থেকে ইমাম হাসান লঞ্চটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসলে মুন্সিগঞ্জের দীঘিরচর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এমভি ইমাম হাসান লঞ্চের সুপারভাইজর মোঃ হারিস জানান, সকালে নদীতে কুয়াশা ছিল। ঘটনাস্থলে আসলে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি কর্ণফুলী-১৪ নামক লঞ্চটির সঙ্গে ইমাম হাসানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইমাম হাসান লঞ্চটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং যাত্রীদের অনেকেই আহত হয়েছেন।