বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর একাডেমিক ভবনের ছাদ থেকে পানির ট্যাংক পড়ে তিন শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১টায় ঘটনাটি ঘটে। জানা যায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী ক্লাস করার জন্য ৩ নম্বর একাডেমিক ভবনের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় হঠাত্ করে ভবনটির ছাদ থেকে ১৫০০ লিটার পানি ধারণ ক্ষমতাসম্পন্ন একটি খালি ট্যাংক নিচে পড়ে। এতে ট্যাংকের আঘাতে ওই তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়। আহত শিক্ষার্থীরা হলেন— মোছাঃ মুনিরা খাতুন, রুমি আখতার এবং একই বিভাগের সুলতান মাহমুদ।