ফটো ক্যাপশন

বিটিএমএ’র প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকনের নেতৃত্বে সমিতির একটি প্রতিনিধি দল সম্প্রতি প্রধানমন্ত্রীর বেসরকারি খাত ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সাক্ষাত্ করেন। এসময় উপদেষ্টাকে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করেন তারা

০০০

আমিন মোহাম্মদ গ্রুপের সহযোগী ব্যবসা প্রতিষ্ঠান ‘আমিন ওভারসীজ’-এর নতুন অফিস রাজধানীর উত্তর বাড্ডাস্থ স্বাধীনতা সরণি সংলগ্ন প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনে সম্প্রতি কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বায়রা প্রেসিডেন্ট বেনজীর আহমেদ এমপি। আমিন গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিনের সভপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাইকোর্টের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন বাদল, বিচারপতি মোস্তফা জামান ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজহারুল হক, যমুনা গ্রুপের পরিচালক কামরুল ইসলাম প্রমুখ

০০০

বেসিক ব্যাংক লিমিটেডের নবনিযুক্ত সহকারী ব্যবস্থাপকদের যোগদান উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠান ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলাউদ্দীন এ. মজীদ, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল এবং অনুষদ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

০০০০

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নোয়াখালী জেলার সুবর্ণচরের ৯২ জন সয়াবিন চাষির মাঝে ৪% মুনাফায় সম্প্রতি কৃষি বিনিয়োগ প্রদান করে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবদুর রহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সয়াবিন চাষিদের মাঝে বিনিয়োগের মঞ্জুরিপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক