ডিএসইতে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে। মঙ্গলবারের তুলনায় গতকাল বুধবার দিন শেষে ডিএসইতে ৭৩ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে। লেনদেনকৃত কোমপানির মধ্যে দাম বেড়েছে ১২৩ টির, কমেছে ১৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২ টি কোম্পানির শেয়ার। দর বৃদ্ধির শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে বীমা খাতের প্রতিষ্ঠানগুলোর প্রাধান্য ছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ৩৪৫ টি কোমপানির ১২ কোটি ৪ লাখ ৯১ হাজার ৩১৭ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। টাকার অংকে মোট লেনদেনের পরিমাণ ৬৮৪ কোটি ৪৮ লাখ ৯০ হাজার টাকা। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬১১ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার টাকার।

গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৯ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ৫৭৪৫ দশমিক ৮৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৭ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ২০০২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৫ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ১৩১২ দশমিক ৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেনের শীর্ষে ছিল, ইউনাইটেড পাওয়ার, মুন্নু সিরামিকস, স্কয়ার ফার্মা, বিএসসিসিএল, লিগেসি ফুটওয়্যার, ফরচুন সুজ, কেপিসিএল, মুন্নু স্টাফলার, মেঘনা পেট্রোলিয়াম ও আলিফ ইন্ডা.। 

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- মুন্নু সিরামিকস, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, স্টাইল ক্র্যাফট, প্রভাতী ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, মেঘনা পেট্রোলিয়াম, ইবিএল এনআরবি মি. ফা., গ্রীন ডেল্টা ও তাকাফুল ইন্স্যুরেন্স।