ইত্তেফাক রিপোর্ট
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৫০ ইনডেক্স চূড়ান্ত করা হয়েছে। এতে নতুন দুটি কোম্পানিকে যুক্ত করা হয়েছে এবং পূর্বের দুটি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে। ৩ মার্চ থেকে এটি কার্যকর করা হবে। সিএসই জানিয়েছে, নতুন করে যুক্ত কোম্পানিগুলো হলো-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং যমুনা ব্যাংক লিমিটেড। ইনডেক্স থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো-স্ট্যান্ডার্ড ব্যাংক লি. এবং অরিয়ন ফার্মা লিমিটেড।
সিএসই-৫০ ইনডেক্স অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ৬০ দশমিক ৭ ভাগ।
সিএসই জানিয়েছে, নতুন করে যুক্ত হওয়া ২টি কোম্পানিসহ ৫০টি কোম্পানির নাম হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লি., ব্র্যাক ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, অলিম্পিক ইনডাস্ট্রিজ লি., লাফারজ হোলসিম বাংলাদেশ লিমিটেড, দি সিটি ব্যাংক লিমিটেড, বেক্সিমকো লি., ন্যাশনাল ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি., ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সামিট পাওয়ার লি., প্রাইম ব্যাংক লিমিটেড, তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কো. লি., লঙ্কা বাংলা ফাইনান্স লিমিটেড, আইডিএলসি ফাইনান্স লিমিটেড, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লি., ওয়ান ব্যাংক লিমিটেড, এসিআই লি., এমজেএল বাংলাদেশ লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অফ বাংলাদেশ লি., পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, সোশাল ইসলামী ব্যাংক লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লি., ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লি., ঢাকা ব্যাংক লিমিটেড, ইউনিক হোটেল এন্ড রিসোর্টস লি., খুলনা পাওয়ার কো. লি., জিপিএইচ ইস্পাত লি., আইএফআইসি ব্যাংক লি., শাহজালাল ইসলামী ব্যাংক লি., ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কো. লি., বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লি., বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কো. লি., আরএকে সিরামিকস (বাংলাদেশ) লি., বিবিএস ক্যাবলস লিমিটেড, ইফাদ অটোস লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং যমুনা ব্যাংক লিমিটেড ।