বাফুফের একাডেমির বাছাই শেষের পথে

  স্পোর্টস রিপোর্টার

বাফুফের ফুটবল একাডেমির জন্য অনূর্ধ্ব-১৫, ১৬, ১৮ এবং ১৯ বছর বয়সের খেলোয়াড়দের বাছাই কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। গত ২৬ জানুয়ারি হতে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সকল জেলা বিভিন্ন বয়সের খেলোয়াড়দের ট্রায়ালের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাই শেষে বাছাইকৃতদের ১২-১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিভাগীয় পর্যায়ে পুনরায় বাছাই অনুষ্ঠিত হয়। তাদের নিয়ে এখন ট্রায়াল নিচ্ছেন বাফুফের টেকনিক্যাল এন্ড স্ট্র্যাটেজিক ডাইরেক্টর অস্ট্রেলিয়ান পল স্মলী। চূড়ান্ত বাছাইকৃতদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানা গেছে।