আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটে চ্যাম্পিয়ন ঢাবি

  বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার্স আপ হয়েছে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনালে স্বাগতিকরা ১৩০ রানের ব্যবধানে জয়ী হয়। প্লেয়ার অব দ্য ম্যাচ হন ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্স শ্রেণির ছাত্র মুস্তাফিজুর রহমান (শামীম)।