স্পোর্টস রিপোর্টার
এবার নিয়ে টানা তিনবার হতে যাচ্ছে আন্তর্জাতিক সলিডারিটি ওয়ার্ল্ড র্যাংকিং আরচারী। আগের দুই বার দেশের সংখ্যাটা কম ছিল। প্রথম বার ১৪ দেশ, দ্বিতীয়বার ১৭ দেশ এবং এবার ২৬ দেশ অংশগ্রহণ করবে। এই সংখ্যাটাও বাড়তে পারে। ১৪৮ আরচার লড়াই করবে। এবারো সেই একই কথা বলেছে ফেডারেশন। পদকের লড়াই নয় লড়াই হবে ভালো খেলার। কতটা মান উন্নয়ন হয়েছে তা নিয়ে চিন্তা আরচারী ফেডারেশনের। ১৬ জন আরচার বাংলাদেশের। জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক বাংলার আরচারদের গড়ে তোলার কাজ করছেন। টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে ২৩-২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের আরচাররা হলেন রুমান সানা, ইমদাদুল হক মিলন, হাকিম আহমেদ রুবেল, তামিমুল ইসলাম, বিউটি রায়, নাসরিন আক্তার, দিয়া সিদ্দিকী, ইতি খাতুন, শেখ সজিব, অসীম কুমার দাস, আবুল কাশের মোল্লা, মিলন মোল্যা, সুস্মিতা বণিক, বন্যা আক্তার, শ্যামলী রায়, তামান্না পারভিন। সহকারী কোচ হাসান, ম্যানেজার সালেহ আহমেদ, মহিলা ম্যানেজার ফরহাদ জেসমিন লিটি।
তৃতীয় আন্তর্জাতিক সলিডারিটি ওয়ার্ল্ড র্যাংকিং আরচারী উপলক্ষে গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরেন ফেডারেশনের কর্মকর্তারা। সবার চোখ থাকবে তারকা আরচার রোমান সানার দিকে। গতবার ব্যক্তিগত ইভেন্টে হতাশ করেছিলেন। এবার স্বর্ণ জয়ের স্বপ্ন দেখলেও আপাতত ফাইনালে চোখ সানার।