একটি জ্বলন্ত ইরানি জাহাজ থেকে ইরানের পাঁচ নাগরিককে উদ্ধার করেছে মার্কিন নৌবাহিনী। তারা মাদক চোরাচালান করছিল। ওমানের উপকূলে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ।
প্রতিবেদনে বলা হয়, নৌবাহিনী কাছে আসার সঙ্গে সঙ্গে জাহাজে থাকা ব্যক্তিরা কার্গো হোল্ডের উপরে একটি তরল ঢেলে দেয়। আগুন লাগানোর পরে জাহাজ থেকে ধোঁয়া বের হয়, একটি বিস্ফোরণে জাহাজটি কেঁপে ওঠে।
টহল নৌযান ইউএসএস সিরোকোর নাবিকরা পরে এসে ইরানিদের উদ্ধার করে। জাহাজ থেকে তিন হাজার ৮৫০ পাউন্ড হাশিস, এক হাজার ১০০ পাউন্ড মেথামফেটামিন এবং ৬৬ পাউন্ড হেরোইন উদ্ধার করা হয়।