নরেন্দ্র মোদির যে ছবি ভাইরাল 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত সোম ও মঙ্গলবার বারাণসী সফরে গিয়েছিলেন। সেই সফরে তিনি কাশী বিশ্বনাথ মন্দিরের করিডর উদ্বোধন করেন। এই সফরে এক খর্বাকৃতি নারী প্রণাম করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সফরের মাঝেই ওই খর্বাকৃতি নারীর সঙ্গে মোদির সাক্ষাৎ হয়। সেই সময় ওই মহিলা প্রধানমন্ত্রীকে দেখে এগিয়ে এসে প্রণাম করতে যান। কিন্তু তাকে বিরত করে মোদিই ওই মহিলাকে প্রণাম করেন। এ সময় ওই নারীকে  হাতজোড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

মোদির প্রণামের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিজেপির মহিলা মোর্চার জাতীয় সভাপতি বনাথি শ্রীনিবাসন নিজের টুইটার হ্যান্ডলে ছবিটি শেয়ার করে লেখেন, ‘এই সম্মান সমস্ত নারীশক্তির প্রতি সম্মান। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আমরা গর্বিত।’