ইসরায়েলের এলিয়াট শহরে আয়োজিত হলো মিস ইউনিভার্সের ৭০তম আসর। বিশ্বের সব সুন্দরীদের পেছনে ফেলে আয়োজনের শিরোপা জিতেছেন ভারতের হারনাজ সান্ধু।
২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা ২১ বছর বয়সী হারনাজ সান্ধুর মাথায় মুকুট পরিয়ে দেন। মঞ্চে সোনালি স্লিভলেস গাউনে ঝলমল করলেন হারনাজ, হিরে খচিত মিস ইউনিভার্সের তাজ তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে।
জানা যযায়, সৌন্দর্য প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে দামি মুকুট এটি। হারনাজের মুকুটে কী পরিমাণ হীরা আর কত দাম- এ নিয়ে চলছে বিভিন্ন আলোচনা।
জানা গেছে, হারনাজ সান্ধুর মুকুটের দাম প্রায় ৫ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৩ কোটি টাকা। মুকুটের ওজন এক কেজি। তাতে ১ হাজার ৭২৫টি হীরা বসানো আছে। এর আগে কোনো প্রতিযোগীর জন্য এত দামি মুকুট তৈরি হয়নি।