উপজেলা ও সিটি নির্বাচন আরেকটি প্রহসন -------- ড. মোশাররফ

ইত্তেফাক রিপোর্ট

নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ৩০ ডিসেম্বর আমরা তথাকথিত নির্বাচন দেখেছি, এই নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ। এই নির্বাচন কমিশন দিয়ে উপজেলা নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। তাই আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি- আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করবো না। এটা নির্বাচন হবে না, আগের মতো প্রহসন হবে। এই নির্বাচনে যারা নৌকা মার্কায় নমিনেশন পাবে তারাই পাস। এখানে কোনো প্রতিযোগিতার সুযোগ নেই, কোনো বিরোধী দল নেই। সিটি নির্বাচন ও উপজেলা নির্বাচন আরেকটি নাটক। গত মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘জনগণের মৌলিক অধিকার ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্য আজ সময়ের দাবি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।