রাজশাহীতে স্বামীকে বেঁধে বৃদ্ধাকে ধর্ষণ করল দুই যুবক

আদালতে স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী মহানগরীতে স্বামীকে বেঁধে বৃদ্ধাকে (৬৫) গণধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণকারী দুই যুবক তুষার আলী (১৯) ও শিমুল হাসান (১৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রাজশাহীর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ড. আলমগীর হোসেন গত মঙ্গলবার সকালে তাদের জবানবন্দি রেকর্ড করেন।

ধর্ষণকারী তুষার আলীনগরীর শাহ্ মখদুম থানার খিরশিন টিকর মহল্লার বাবুর ছেলে ও শিমুল হাসান সিলিন্দা মহল্লার জহিরুল ইসলামের ছেলে। রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, রাজপাড়া থানার চৈতিরবাগান এলাকায় বৃদ্ধার নিজ বাড়িতে সোমবার ভোরে এই গণধর্ষণের ঘটনা ঘটে। তুষার ও শিমুল ওই বৃদ্ধার স্বামী রমজান আলীকে (৭০) ঘরে বেঁধে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে।