চিকিত্সার জন্য সাহায্যের আবেদন

আমি মর্জিনা বেগম, পিতা-মৃত শাজাহান শেখ, মাতা- নূর জাহান বেগম, বাড়ি নং-২৫, কাঁটাবচন আবাসিক এলাকা, ডাকঘর- চন্দনীমহল বাজার, উপজেলা- দিঘলিয়া, জেলা- খুলনা এর বাসিন্দা। আমি পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করার সময় রোগে আক্রান্ত হওয়ায় আস্তে আস্তে হাত ও পায়ের বল হারিয়ে অচল হয়ে পড়ি। দরিদ্রতার কারণে অভিভাবকেরা আমার উন্নত চিকিত্সার ব্যবস্থা করতে পারেননি। ফলে বিগত ১২/১৪ বছর যাবত্ আমি সম্পূর্ণ অচল অবস্থায় বিছানায় পড়ে আছি। যদি কোনো সহূদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান আমার উন্নত চিকিত্সার দায়িত্ব গ্রহণ করেন তাহলে আমি আবার সচল হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। কোনো দাতা ব্যক্তি আমাকে আর্থিক সাহায্য করতে চাইলে আমার বিকাশ নম্বরে অর্থ পাঠিয়ে দিতে পারেন। আমার বিকাশ নং- ০১৯৫৬৫৫৫৯৭২। আমার সম্পর্কে যে কোনো বিষয়ে কথা বলার জন্য আমার মামা আব্দুল হাকিম ফকিরের সাথে যোগাযোগ করার মোবাইল নং- ০১৯২৫৫৩৪১২০।