হঠাৎ মাথা ঘোরার সমস্যায় কী করবেন 

শারীরিক নানান কারণে অনেক সময়ই মাথা ঘোরার সমস্যা দেখা দিতে পারে। সেটা বাড়িতে হোক কিংবা পথে, হঠাৎ মাথা ঘোরার সমস্যা থেকে অজ্ঞান পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই সমস্যা কিন্তু খুবই মারাত্মক। 

যদি চোখের সামনে হঠাৎ করেই সব কিছু অন্ধকার দেখেন কিংবা শরীরের ভারসাম্য হারাতে থাকেন, তাহলে বুঝতে হবে এই সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানাচ্ছেন মাইগ্রেনের সমস্যা, মদ্যপানের কারণে কিংবা কানের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে মাথা ঘুরতে পারে। এই সমস্যাগুলো মস্তিষ্কের ভারসাম্য নষ্ট করে দেয়। এ ছাড়াও, আরও বেশ কিছু কারণে মাথা ঘোরার সমস্যা দেখা দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী কী।

শরীরে যদি হঠাৎ রক্তচাপ কমে যায়, তাহলে মাথা ঘুরতে পারে

  • শরীরে যদি হঠাৎ রক্তচাপ কমে যায়, তাহলে মাথা ঘুরতে পারে।
  • উদ্বেগজনিত সমস্যার কারণেও মাথা ঘুরতে পারে।
  • শরীরে রক্তশূন্যতা দেখা দিলে অর্থাৎ অ্যানিমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মাথা ঘোরার সমস্যা দেখা দিতে পারে।
  • রক্তে অতিরিক্ত শর্করা স্বাস্থ্যের জন্য ভালো নয়। আবার খুব কম শর্করার মাত্রা থাকাও ঠিক নয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রক্তে শর্করার মাত্রা যদি হঠাৎ কমে যায়, তাহলেও মাথা ঘোরার সমস্যা দেখা দিতে পারে।

কানের মধ্যের অংশে যদি কোনো ইনফেকশন দেখা দেয়, তাহলে এই সমস্যা দেখা দেয়

  • এছাড়াও কানের মধ্যের অংশে যদি কোনো ইনফেকশন দেখা দেয়, তাহলে এই সমস্যা দেখা দেয়।
  • শরীরে যদি জলীয়ভাগ অনেকটা কমে যায়, তাহলে ডিহাইড্রেশন হতে পারে। ডিহাইড্রেশন হলে মাথা ঘোরার সমস্যা দেখা দিতে পারে।
  • অনেকেরই হাইট ফোবিয়া বা উচ্চতায় মাথা ঘোরার সমস্যা দেখা দেয়। উঁচু কোনো জায়গা থেকে নিচের দিকে তাকালে অনেকের মাথা ঘোরে।
  • রোগা হওয়ার জন্য কিংবা অতিরিক্ত মেদ ঝরানোর জন্য সারাদিন শরীরচর্চা করার ফলেও মাথা ঘুরতে পারে। তাই অতিরিক্ত শরীরচর্চা থেকে বিরত থাকুন। 

রক্তশূন্যতা বা অ্যানিমিয়া রোগে আক্রান্তদের মাথা ঘোরার সমস্যা দেখা দিতে পারে

হঠাৎ মাথা ঘোরার সমস্যায় করণীয়

  • বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, বেশ কিছু ঘরোয়া পদ্ধতিতে মাথা ঘোরার সমস্যার চিকিৎসা করা সম্ভব। যদি কানের মধ্যে কোনো ইনফেকশনের সমস্যা দেখা দেয়, তাহলে তা ওষুধের মাধ্যমে সারিয়ে ফেলাই উত্তম। 
  • খাদ্যাভ্যাসে নজর দেওয়া খুব জরুরি। খাবারে বেশি লবণের ব্যবহার একেবারেই করা চলবে না।
  • জীবনযাপনে পরিবর্তন আনতে হবে। নিয়মিত প্রাণায়াম অভ্যাস করলে মনসংযোগ ঠিক থাকে। মাথার যন্ত্রণা থেকে মাথা ঘোরার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন। খাবারে বেশি লবণের ব্যবহার এড়িয়ে চলুন

  • উদ্বেগজনিত যদি সমস্যা থাকে, তাহলেও প্রাণায়াম কিংবা যোগাভ্যাস করতে পারেন। 
  • অতিরিক্ত মসলা দেওয়া খাবার খেলে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। মাথা ঘোরার সমস্যা প্রতিরোধ করতে নিয়মিত স্বাস্থ্যকর এবং হালকা খাবার খাওয়া দরকার। তার সঙ্গে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। 
  • যদি কখনো হঠাৎ করেই মাথা ঘোরার সমস্যা দেখা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে পানি পান করার চেষ্টা করবেন। এ ছাড়া খাবারের আদার ব্যবহার করলে এই সমস্যা কমতে পারে।