মৃত্যুবার্ষিকী

মাহামুদা বেগম

আগৈলঝাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেন বাবুল সেরনিয়াবাতের স্ত্রী ও উপজেলা ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাতের মা মাহামুদা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার নিজ বাড়ি উপজেলার সেরাল গ্রামে কোরান খতম ও মিলাদ অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় এমপি আবুল হাসানাত আবদুল্লাহ, আওয়ামী লীগ নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক, পরিবারের আত্মীয়-স্বজন ও সুশীল সমাজের লোকজন উপস্থিত থাকবেন বলে তার পরিবার থেকে জানানো হয়েছে।

বেগম ওয়ালী আহমেদ

আওয়ামী লীগ নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক জাতীয় সংসদ সদস্য প্রয়াত ডা. ওয়ালী আহমেদের সহধর্মিণী বেগম ওয়ালী আহমেদ এর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার নিজ বাস ভবন মুরাদনগরে বাদ জোহর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে সকলকে মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।