বগুড়ার আদমদীঘিতে মাটি ভর্তি ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহী নুর ইসলাম ওরফে কুড়ানা (৩০) ঘটনাস্থলে মারাগেছে। সোমবার (২০ ডিসেম্বর) সান্তাহার-নওগাঁ বাইপাসরোডে মফিজ ট্রের্ডাস দোকানের সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নুর ইসলাম নওগাঁর বদলগাছীর চকগোপী গ্রামের আমজাদ হোসেনরে ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার সকালে সান্তাহার মাছের আড়ত থেকে মাছ ক্রয় করে সাইকেলযোগে নিজ এলাকায় যাওয়ার পথে সান্তাহার-নওগাঁ বাইপাসরোডে মফিজ ট্রের্ডাস দোকানের সামনে মহাসড়কে পৌছলে পিছন থেকে মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কা লেগে পড়ে যায়। এসময় ট্রাক্টরের পিছনের চাকা নুর ইসলামের মাথার উপর দিয়ে গেলে মাথা থেতলে ঘটনাস্থলে মারাযায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও ট্রাক্টর আটক করে থানায় নিয়ে আসলেও ড্রাইভার ও হেলপার কে আটক করতে পারেনি পুলিশ।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার ও ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে ড্রাইভার ও হেলপার পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে।